মালদা

স্বামী নয়... এবারে স্ত্রীর অত্যাচার অসুস্থ স্বামীর ওপর।ঘটনার প্রতিবাদ করাই ভগ্নিপতি সহ আহত চারজন

অসুস্থ স্বামীর ওপর দিনের পর দিন স্ত্রীর অত্যাচার। দিনের পর দিন শ্যালকের ওপর তার স্ত্রীর এই অত্যাচার সহ্য করতে না পেরে প্রতিবাদ করে ভগ্নিপতি। অভিযোগ এরপরই তাকে ও তার পরিবারের সদস্যদের বেধরক মারধর করার অভিযোগ উঠলো শ্যালকের স্ত্রী ও তার বাবার বাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সকালে মালদার ইংরেজবাজার থানার মহুদিপুরের বাজার পাড়া এলাকায়। 

                   জানা গিয়েছে এই এলাকার বাসিন্দা নান্টু শেখ দীর্ঘদিন ধরে অসুস্থ। অসুস্থতার কারনে সে কোন কাজ করতে পারে না। স্বামী অক্ষম এই রাগে স্বামীর ওপর দিনের পর দিন শারিরীক অত্যাচার চালিয়ে যায় জেলী বিবি। আজ সকালেও ওই মহিলা তার স্বামীকে মারধর করছিল। সেই সময় এর প্রতিবাদ করে প্রতিবেশী তথা নান্টু শেখের জামাইবাবু আজিজুল শেখ। অভিযোগ এরপরই জেলী বিবি ওই গ্রামেই থাকা তার বাবার বাড়ির আত্মীয় স্বজনদের নিয়ে আজিজুল শেখের বাড়িতে চরাও হয়ে তাদের মারধর করে। স্থানীয় গ্রামবাসীরা আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আহতরা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের পক্ষ থেকে ইংরেজবাজার থানায় জেলী বিবি সহ ৭জনের নামে অভিযোগ দায়ের করেছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। তদন্তে নেমেছে পুলিশ।